মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-জেলার গাংনী উপজেলার হােগলবাড়িয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ফারুক হােসেন (৫৬) ও একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে রিপন আলী (৩৫)।
রবিবার দিবাগত রাতে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটিদল হােগলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এতে নেতৃত্ব প্রদান করেন র্যাব-১২ এর মেহেরপুরের কােম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম)।
র্যাব সূত্র জানান,রবিবার রাতে হােগলবাড়িয়া গ্রামের একটি কাঁচা রাস্তায় মাদক কারবারীরা অবস্থান করছে,এমন গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল সেখানে অভিযান চালায়। অভিযানে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হােসেন ও রিপন আলী নামের ২জন আটক করা হয়।
আটককৃতদের নামে মামলার প্রক্রিয়াধীন।