মেহেরপুর নিউজঃ
মেহেরপুর বড়বাজারে নতুন প্রতিষ্ঠান শফিক বাণিজ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, হাফিজুর রহমান, জুয়েল হোসেন, সাইদুল ইসলাম তুষার, নবাব, ফিরোজসহ তহবাজারের ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।