মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে আরিফুল ইসলাম (৩৫) নামের এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত আরিফুল জেলার গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। এসময় জুয়ার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,২টি স্মার্ট মোবাইলফােন,৪টি সিম ও নগদ ১ হাজার, ৯শত ৭০ টাকা জব্দ করা হয় ।
বুধবার দিবাগত মধ্যেরাতে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ বাড়ি থেকে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল ইসলামকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, নওয়াপাড়া এলাকায় একজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংক এর মাধ্যমে সাধারণ জনগনকে জুয়ায় অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে আসছিল । এমন গােপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল নওয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ,২টি স্মার্ট মোবাইলফােন,৪টি সিম ও নগদ ১ হাজার, ৯শত ৭০ টাকা জব্দ করা হয় ।
অভিযুক্ত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে 1XBET, 1XPARTNERS এবং MELBET নামক অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৭/১৯(১)/২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।