মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ হোসেন।
অভিভাবক সমাবেশে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা, এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।