মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে এক পল্লী চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরে রাখা ৬০ হাজার টাকাসহ ৪ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দেবীপুর গ্রামের দক্ষিণ পাড়ার ফজলুল হকের ছেলে পল্লী চিকিৎসক মামুন হােসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বাড়ির মালিক পল্লী চিকিৎসক মামুনসহ তার পরিবারের লােকজন বৃহস্পতিবার রাতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে জনশূন্য হওয়ায় চােরেরা সুযােগ বুঝে ওই বাড়িতে প্রবেশ করে। এবং ঘরের আলমারি ভেঙ্গে ৬০ হাজার টাকা ও ৪ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে শটকে পড়ে।