মেহেরপুর নিউজ :
মেহেরপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অরনি থিয়েটারের পূর্বের কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা চত্বরে অবস্থিত অরনি থিয়েটারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অরনি থিয়েটারের সহ-সভাপতি মহিবুল আলম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নতুন ৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে মহিবুল আলম বাপ্পী ও শামসুজ্জামান রন্টুকে সদস্য সচিব এবং গিয়াস উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইলিয়াস হোসেন, লালটু মন্ডল, সামারুল ইসলাম ও আশারুল ইসলাম।
সভায় অরনি থিয়েটারের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করা, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।