মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়ােজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজার থেকে বিশাল একটি শােভাযাত্রা শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয় চত্বর এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভােকেট কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।