মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুরে বাড়িতে ঢুকে মা ও ছেলেকে মারধর, ভাঙচুরের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন— বাবুল হোসেন (৫২), পিতা- অজুদ্দিন মোল্লা; পান্না শেখ (২০), পিতা- বাবুল হোসেন; নাসরিন খাতুন (৪৫), স্বামী- বাবুল এবং জুলি (২৭), স্বামী- অজ্ঞাত। তাদের সবার ঠিকানা কালাচাঁদপুর, মেহেরপুর।
এজাহারে বাদী মো. ফুলছুরাত শেখ (৫১), পিতা- মৃত খোকন শেখ, মাতা- মোছা. রিজিয়া খাতুন, সাং- কালাচাঁদপুর, থানা ও জেলা- মেহেরপুর উল্লেখ করেন, গত ৪ সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা বাড়িতে ঢুকে তার ছোট ছেলেকে মারধর করে গুরুতর আহত করেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী মোছা. চামেলী খাতুনকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনায় সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।