মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা বন্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, মেহেরপুর বন কর্মকর্তা এইচ টি হামিম এবং ভাটা মালিক মশিউর রহমান, সেলিম রেজা, এনামুল হক প্রমুখ।
সভায় জেলার অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রচলিত আইন মেনে ইটভাটা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ইটভাটার মালিকরা উপস্থিত ছিলেন।