মেহেরপুর নিউজ:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আলম, পৌর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম হেলেন ও বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবীর।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা জাফরুল্লাহ ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু।
উদ্বোধন শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।