মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে মেহেরপুরে ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক, এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরিদর্শন করা হয়।
মেহেরপুর জেলার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, প্যারেড শৃঙ্খলা ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।