মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপনসামগ্রী রাখার অপরাধে দুই মুদি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল বাজার ও আমঝুপি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চাঁদবিল বাজারের ব্যবসায়ী সালেহা খাতুন এবং আমঝুপি বাজারের ব্যবসায়ী কুদ্দুস আলীর দোকানে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপনসামগ্রী পাওয়া যায়। এ অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধিত-২০২৬-এর ৫ ধারায় দুজনের কাছ থেকে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।