মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মেহেরপুর সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এমদাদুর রহমান ও ইমরান হোসেন এবং সহকারী শিক্ষক আব্দুস সালাম, নাজমুল হাসান, আলী হোসেন ও আজাদুর রহমান প্রমুখ।
কর্মশালায় শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোর বিষয়ে নিরুৎসাহিত করা হয়। পাশাপাশি সড়ক পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।