মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে সৃষ্ট সংকট এবং সুপ্ত ও গুপ্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক এম এম সালাউদ্দিন ও ইকবাল হাসানসহ মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।