মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে র্যালিটি বের করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনের সামনে দিয়ে পুনরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা সভাপতি ফয়েজ উদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী সায়দাতুন্নেছা নয়ন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।
পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।