মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে লাম ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে যাদবপুর যুব উন্নয়ন সংঘকে ২-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে দলটি।
নির্ধারিত সময়ের খেলায় দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে লাম ফাউন্ডেশনের পক্ষে আলমগীর ও হোসাইন একটি করে গোল করেন। অন্যদিকে, যাদবপুর যুব উন্নয়ন সংঘের পক্ষে জাবা একটি গোল করেন।
খেলায় বিজয়ী দলের খুব সাহান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু তাঁর হাতে পুরস্কার তুলে দেন।