মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ইয়াং টাইগার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল, সর্বোচ্চ উইকেট শিকারি ও সর্বোচ্চ রান সংগ্রহকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির সভাপতি ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম।