মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর মাদ্রাসার জমিতে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা বায়তুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা এবং মুজিবনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান বলেন, কর্মীরাই সংগঠনের জনশক্তি। পড়াশোনা ও ইবাদতের মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। দেশসেবা ও দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।
সম্মেলনটি পরিচালনা করেন মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল বাসার।