মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সিঙ্গাপুর কিংস ফুটবল একাদশ মালেক।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সিঙ্গাপুর কিংস ফুটবল একাদশ মালেক ১-০ গোলে চাঁদবিল ওয়ারিয়ার এফসি মতুকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
খেলায় বিজয়ী দলের মাহির একমাত্র জয়সূচক গোলটি করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মাহির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ মাহির হাতে পুরস্কার তুলে দেন চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, জেলা ফুটবল কোচ আব্দুল মালেক, মতিউর রহমান ও রাকিবুল ইসলাম।