মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইসিটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ এন সালাউদ্দিন মঞ্জু, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, বিআরডিবির উপপরিচালক আব্দুল আলিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কামাল মেহেদী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, পরিসংখ্যান কর্মকর্তা বছির আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী এবং বন বিভাগের কর্মকর্তা এইচ টি হামিম হায়দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন, সরকারি দপ্তরগুলোতে ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর জনসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।