মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তিনি সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।