মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীর বামন্দী বাজারের তাজ ইলেকট্রনিক্স থেকে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন গৃহিণী লিপিয়ারা । গৃহিণী লিপিয়ারা গাংনী উপজেলার রামনগর গ্রামের সেলিম রেজার স্ত্রী।
রবিবার বিকেলে বামন্দী বাজারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
ঘরভর্তি উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে লিপিয়ারা খাতুন বলেন, আমি কখনও কল্পনাও করিনি ফ্রিজ কিনে এতাে উপহার পাবাে। আনন্দে আমার বুক ভরে গেছে উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ফ্রিজ,এসি,কাপড় ধোয়া ওয়াশিং মেশিনসহ আরো অনেক পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ডিসট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর
নুরুল ইসলাম রুবেল,ডেপুটি চিফ মার্কেটিং অফিসার রবিউল আলম ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্সেল ডিসট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার আরফান হোসেন ও বামন্দী তাজ ইলেকট্রনিক্স এর সত্ত্বাধিকারি জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,টিভি উপস্থাপক ও মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি।