মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ড. তারিক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর পরিবারের কল্যাণ কামনা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।