মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নে বিজিজি, পিবিজি ও উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের মান যাচাই ও পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি আমদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।
এর আগে ইউএনও রুহুল কুদ্দুস আমদহ ইউনিয়ন পরিষদে পৌঁছালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন তাকে স্বাগত জানান। পরে তিনি ইউনিয়ন পরিষদের চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।