মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা সীমান্তে ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭-বিজিবির সদস্যরা। এ সময় রুহুল আমীন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার ভোরে সওড়াতলা মাঠ এলাকায় এ অভিযানে মাদকদ্রব্যসহ রুহুল আমীনকে আটক করা হয়। আটককৃত রুহুল আমীন কাজীপুর গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৪৭-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়,আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।