মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার জিনিয়াস মিলনায়তনে জিনিয়াসের অধ্যক্ষ আল আমীন ইসলাম বকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মুজিবর রহমান, তারিকুজ্জামান রিপন, মিজানুর রহমান, মফিজুর রহমান, হাফিজুর রহমান, আতিকুর রহমান, সামছুর রহমান, আল জাবির, হুমায়ূন কবির প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়।