মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরীনগর ইউনাইডেট ক্লাবের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক রাফিউল ইসলাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর উপজেলার বাগোয়ান একাদশ জয়লাভ করেছে।
রোববার গৌরীনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বাগোয়ান একাদশ টাইব্রেকারে ৬-৫ গোলে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র থাকায় শেষ পর্যন্ত তা টাইব্রেকারে গড়ায়।