মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুজিবনগরের গোপালনগর মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকাল ৪ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আশকার আলী। প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ওয়াজেদ আলী মাষ্টার, বিদ্যাৎসাহী কমিটির সদস্য আব্দুল মান্নান, শিক্ষক আজমত আলী প্রমুখ। পরে সেখানে বিজয়ী ছাত্রীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।