মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন:
২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মেহেরপুর পৌরসভা। আজ সোমবার মেহেরপুর হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। সভাপতিত্ব করেন
পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু।
বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল।
মেহেরপুর পৌরসভার আওতায় মোট জিপিএ-৫ প্রাপ্ত ৫২জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট, ছাতা, জ্যামিতি বক্স, কলম, ব্যাগসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়।