মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড়া মহাসিন শাহ’র মুরিদ দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী সাধু সমাবেশ ও ভক্তিমূলক সঙ্গীত এবং লালন সঙ্গীতের আযোজন করা হয়। আজ রোববার দীঘিরপাড়ার মহাসিন শাহ’র আশ্রমে কাজলের সহযোগীতায় অনুষ্ঠিত সাধু সমাবেশের উদ্বোধন করেন ইউপি সদস্য জাফর ইকবাল মেম্বর।
সাধু সমাবেশে লাকী সরকার, লোকমান সরকার ,আলিহিম হোসেন সঙ্গীত পরিবেশন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহাসিনের ভক্তগন এত অংশ গ্রহন করেন।