মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
মেহেরপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশনের মেধা বিকাশ কার্যক্রম-২০১৩ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে ফ্রেন্ডস ফাউন্ডেশন মিলনায়তনে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কেএম ফজলুল করিম।
বক্তব্য রাখেন,জেলা আইনজীবি সমিতির সভাপতি ও ফ্রেন্ডস ফাউন্ডেশনের সহসভাপতি অ্যাডভোকেট পল্লভ ভট্রাচার্য,সদস্য প্রভাসক নুরুল আহমেদ,মোদাচ্ছের হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ৪০ জন ছাত্রছাত্রীকে ৩ মাস কোচিং করানো লক্ষে মেধা বিকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়।