মেহেরপুর নিউজ ডট কম,১৫ নভেম্বর:
ফেইথ বুকস এমসিইটি’র উদ্যোগে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজীর প্রভাষক আবুল বাশার ফেইথ ইংলিশ-১(মূল বই) প্রকাশিত হওয়ায় বই প্রকাশনা উৎসন এবং লেখক এমএবাশার ও মেহেরপুরের বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদকে সংবর্ধনা দেয়া হয়।
আজ শুক্রবার সকাল ১১ টায় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী মিলনায়তনে মেহেরপুর হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল আযীম,মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক উল আলম,ফেইথ বুকস এমসিইটি’র প্রকাশক ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মিজান।
স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজীর অধ্যক্ষ ফজলুল হক মন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত লেখক এমএ বাশার,প্রভাষক সাজ্জাদ হোসেন প্রমুখ। এর আগে কথাসাহিত্যিক রফিকুর রশিদ ও লেখক এম এ বাশার কে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে সেখানে বই’র মোড়ক উন্মোচন করা হয়।