মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর:
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনছারুল হক জামিনে মুক্তি লাভ করেছেন। আজ সোমবার বিকালে আনছারুল হক জমিনে মুক্তি লাভ করে জেল থেকে বেরিয়ে আসলে তাকে গনসংবর্ধন দেয়া হয়। এ সময জেল গেটে বিএনপি নেতাকমর্রিা ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান।
পরে এক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে জেল গেট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তার নিজ বাড়ি পৌর এলাকার কলাচাঁদপুরে গিয়ে শেষ হয়। এর আগে দলের শাহজীপাড়াস্থ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অনছারুল হক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা জিয়া পরিষদের আহবায়ক মুজিবুল হক খান চৌধুরী হেলাল,বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন,জলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, সদর উপজেলা সভাপতি হাসিবুজামান স্বপন,মুজিবনগর উপজেলা সভাপতি গোলাম মহি হিরু,সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, ছাত্রদলের সভাপতি মোস্তাকিম,ছাত্রদল নেতা আলমগীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।