মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে রাতের আঁধারে একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে হাড়িয়াদহ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রমজান আলীর ট্রলিটি চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রমজান আলী রাতে তার ট্রলিটি বাড়ির পাশে তালাবদ্ধ করে রেখে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ট্রলিটি সেখানে নেই। পরে খোঁজাখুঁজি করেও ট্রলির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ট্রলি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।