মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর:
সর্বদলীয় সরকারের মন্ত্রীরা শপথ গ্রহন করায় মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুর শহরে আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদর রুপকের সভাপতিত্বে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুল। বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,সাবেক সম্পাদক মোজ্জাম্মেল হক ,বর্তমান সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী,কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলাম,সম্পাদক কুদরত-ই- খুদা রুবেল প্রমুখ।
এর আগে একটি আনন্দ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের হোটেলবাজার মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।