মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর:
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১(সদর ও মুজিবনগর) এবং মেহেরপুর ২ (গাংনী) আসনে দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাই শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হোসেনের নেতৃত্বে তার সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই শুরু হয়। বাছাইকাজে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন,জেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফরিদুল ইসলাম অংশ গ্রহন করেন।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফরিদুল ইসলাম জানান, শুক্রবার চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হবে।
উল্লেখ্য,মেহেরপুর ১(মেহেরপুর সদর ও মুজিবনগর) ও ২ (গাংনী) আসেনের মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।