মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমদহ ইউনিয়ন বিজয় অর্জন করেছে।
বুধবার বিকেলে চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমদহ ইউনিয়ন ২-১ গোলে বারাদি ইউনিয়নকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ১০ মিনিটে আমদহ ইউনিয়নের হয়ে সজিব গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩২ মিনিটে মাহফুজ আরও একটি গোল করে ব্যবধান ২-০ তে উন্নীত করেন।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বারাদি ইউনিয়নের রিমন দৃষ্টিনন্দন হেডে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তার দল। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আমদহ ইউনিয়ন।