মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর:
আসন্ন ১০ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থি ফরহাদ হোসেন দোদুল গনসংযোগ অব্যাহত রেখেছেন।
আজ শুক্রবার সকালের দিকে তিনি মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন এবং সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন। এর আগে তিনি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও পুস্পমাল্য অর্পনে অংশ নেন।