মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গাংনী সন্ধানী সংস্থার সহযোগীতায় জেলা এনজিও সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা এনজিও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, (রাজস্ব) হেমায়েত হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভুমি ) ফরিদ হোসেন, পলাশীপাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সেভ দি চিলড্রেনের ম্যানেজার ফারুক হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু প্রমুখ। এর আগে জেলা প্রশাসকসহ প্রশাসেনর কর্মকর্তারা গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে পৌছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়্। পরে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিদর্শন করে।