মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারি:
অরাজনৈতিক সামাজিক সংগঠন “জাগো মেহেরপুর” এর উদ্যোগে মেহেরপুর শহরের অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টার দিকে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে জাগো মেহেরপুর’র উপদেষ্টাবৃন্দরা কম্বল বিতরণের উদ্বোধন করেন। এ সময় জাগো মেহেরপুররে উপদেষ্টা কথা সাহিত্যিক নাসির উদ্দিন মিরু, অঞ্চল ভট্রাচার্য, মেহেরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক উল আলম,মোস্তাকিম,পোলেন, নির্বাহী সদস্য শোয়ের রহমান, আল মামুন, শাহীন উদ্দিন , সাব্বির হোসেন সুইট, রাফিউল ইসলাম রুমি, রাসেল রহমান, সৌরভ মুন্না, অরুন, মেহেদী হাসান পলাশ, সাইফুল বাহার স্বাধীন, কল্লোল রেজা , সেলিম রহমান , সম্রাট, কুদরতুল খোদা রানা ,শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় মেহেরপুর শহরের ৯টি ওয়ার্ডে’র ওয়ার্ড ভিত্তিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মোট ৪’শ কম্বল বিতরণ করা হয়।