
ফাইল ফটো
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলা বামন্দি বাজারে সন্ত্রাসীদের বোমা হামলায় বখতিয়ার (৩৩) নামের এক যুবক হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বামন্দি বাজারে এ ঘটনা ঘটে। আহত বখতিয়ার বামন্দি নিশিপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে এবং বিএনপি’র সমর্থক।তবে কি কারনে তার উপর বোমা হামলার ঘটনা ঘটেছি তা নিশ্চিত করে জানা যায়নি।
জানা গেছে, গাংনী উপজেলার বামন্দি-নিশিপুর গ্রামের নাসির উদ্দিরে ছেলে বখতিয়ারকে তার বাড়ির কাছ থেকে কয়েকজন সন্ত্রাসী ধাওয়া করে। ধাওয়া খেয়ে বখতিয়ার পালিয়ে বামন্দি বাজারের একটি দ্বিতল মার্কেটে উঠে পালাতে গেলে সন্ত্রানসীরা তাকে লক্ষ্য করে পরপর ২টি বোমা ছুড়ে মারে । এতে বোমা দুটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমার স্প্রীন্টারে বখতিয়ারের শরিরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।