মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন । বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, রোমানা আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাইফুল ইসলাম প্রমুখ।