মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এক মহিলাকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশীরা। শনিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘেটে।
জানা গেছে, বুড়িডোতা গ্রামের রেজাউলের স্ত্রী নাসরিন খাতুনের হারিয়ে যাওয়া এক জোড়া স্যান্ডেল খুজতে গিয়ে প্রতিবেশী সলিমের ছেলে জিয়ার বাড়িতে যায়। ওই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়া নাসরিনকে পিটিয়ে জখম করে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।