মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ডিসেম্বর:
পৌষ মাস শুরু হবার পরপরই মেহেরপুর জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের কবল থেকে রক্ষা পেতে শিশু-কিশোর থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতা গরম কাপড় ব্যবহার শুরু করেছে। কি রাত কি বা দিন। সব সময় গরম কাপড়ের ব্যবহার শুরু করার সাথে সাথে বাজারে গরম কাপড় কেনার হিড়িক পড়ে গেছে। পৌষ মাসের শুরুতেই হঠাত করে ঠান্ডা বেশী পড়ায় মেহেরপুর এলাকায় হাচি-কাশিসহ শিশুদের নিউমোনিয়া রোগ বৃদ্ধি পেয়েছে।