মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর:
দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মেহেরপুর মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধে “আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয় হই” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরা আগে মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন, সদস্য নুরুল আহামেদ, রেহেনা ইয়াসমিন প্রমুখ।