মেহেরপুর নিউজ, ৩১ জুলাই:
মেহেরপুর পৌর সভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুরের হরিজন সম্প্রদায়ের মধ্যে প্লেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ৩শ প্লেট বিতরণ করেন। এসময় পৌর কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, জাফর ইকবাল, সচিব তফিকুল আলম সহ অন্যান্য কার্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষ আমাদের সমাজেরই একজন। তাদের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। এ অনুভুতি থেকে মেয়র মহদয় তাদের সহযোগীতা করছেন।