মেহেরপুর নিউজ:
অভিনব কায়দায় বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে প্রতারক। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর মোল্লাপাড়া গ্রামের কবির হোসেনের বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে যায় প্রতারক।
জানা গেছে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে এক প্রতারক রাজনগর মোল্লাপাড়া গ্রামের সফর আলীর ছেলে কবীর হোসেনের বাড়িতে প্রবেশ করে। এসময় কবীর হোসেনের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নিপা বাড়িতে ছিলেন। প্রতারক, তার পিতা কোথায় জানতে চান। তার পিতা বাড়িতে নেই এ কথা জানানোর পর তার মাকে ডেকে আনতে বলেন। এ সময় নিপা পাশের বাড়ি তার মাকে ডাকতে গেলে প্রতারক ঘরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া রুলি বালা, ২জোড়া ঝুমকা দুলসহ ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে।
কবীর হোসেনের মেয়ে নিপা জানান, হেলমেট পরিহিত ওই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে প্রথমে আমার আব্বুর খোজ করেন। আবু বাড়িতে নেই বলে জানালে, আমার মায়ের খোঁজ করেন। আমার মা পাশের বাড়িতে রয়েছে একথা বলার পর হেলমেট পরিহিত ওই ব্যক্তি আমার মাকে ডেকে আনতে বলেন। আমি তাকে বসতে বলে মাকে ডাকতে যায়। এর এরপর পর সে ঘরে প্রবেশ করে ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
এ ব্যাপারে বাড়াদী দিয়ে আইসি ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি।