মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০টি ডাস্টবিন প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে হাসপাতালের সুপার নাসিম আক্তারের কাছে এসব ডাস্টবিন হস্তান্তর করা হয়। মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান উপস্থিত থেকে ডাস্টবিনগুলো হস্তান্তর করেন।
এ সময় মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার নাসিম আক্তার ও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান উপস্থিত ছিলেন।