মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতিনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আরিফুল এনাম বকুল। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।