মেহেরপুর নিউজ:
এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংক লুটেরা হিসেবে পরিচিত এস আলম ও তার পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে ইসলামী ব্যাংককে মহা বিপর্যয়ের মুখে ফেলেছে। তারা ব্যাংকের স্বচ্ছতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য নুর রহমানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল হক ও সাহেদসহ অন্যান্যরা।